মালদা

ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ

ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের এক যুবককে। জানা যায়, ওই ছাত্রের বাড়ি মালদার কালিয়াচক থানার রাজনগরের নতুন বেগুনটোলা এলাকায়। 

    পরিবার সুত্রে জানা গিয়েছে, গত ৩রা নভেম্বর ১৬ মাইল এলাকা থেকে ওই ছাত্র নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর ছাত্রের পরিবারের পক্ষ থেকে ১৩ই নভেম্বর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিক্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ২৪শে নভেম্বর ওই ছাত্র কোন মতে পালিয়ে এসে কেরালার কালিকট থানার পুলিশের দ্বারস্থ হয়। এরপর ফোন মারফৎ ওই ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কেরালা পৌঁছে ওই ছাত্রকে উদ্ধার করে। 

    পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনায় সাহাদাত হোসেন(৩৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলা নবাবগঞ্জ থানা এলাকায়। গত ৩রা নভেম্বর ১৬ মাইল থেকে ওই ছাত্রকে মাদক খাইয়ে প্রথমে শিলিগুড়ি নিয়ে আসে। সেখান থেকে তাকে কলকাতা এবং অসাম থেকে তাকে কেরালা নিয়ে যাওয়া হয়। ওই শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

    যদিও ঘটনায় গ্রেফতার বাংলাদেশী হাসাদাত হোসেন জানায়, ছাত্রটি তাকে জানায় তাঁর বাড়িতে কেউ নাই বাবা মা নাই আমি কাজ খুঁজছি, যদি আমাকে একটা কাজ দাও তাই তাকে কাজ দেওয়ার জন্য আমি কেরালা নিয়ে যায়। ঘটনার সত্যতা জানার জন্য তদন্তে পুলিশ।                   বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/36IlKZkVwro